স্ট্রিম প্রতিবেদক

প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কার্যক্রমের অংশ হিসেবে ১৪ দেশের ১৮ হাজার ৮৬৫ জন বাংলাদেশির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রস্তুত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্য থেকে ১৮ হাজার ৮৫৩টি এনআইডি সংশ্লিষ্ট দূতাবাসে পাঠানো হয়েছে।
আজ সোমবার (৯ মার্চ) ইসির এনআইডি অনুবিভাগের তৈরি করা এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে। প্রতিবেদনে গত ৩ মার্চ পর্যন্ত তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রতিবেদনে ইসি কার্যক্রম চালানো ১৪ দেশের নাম উল্লেখ করে বলা হয়—সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই; সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা; যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেষ্টার ও বার্মিংহাম; ইতালির রোম ও মিলান; কুয়েতের কুয়েত সিটি; কাতারের দোহা; মালয়েশিয়ার কুলালামপুর; অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি; কানাডার অটোয়া ও টরেন্টো; জাপানের টোকিও; আমেরিকার নিউইয়র্ক, মিয়ামি, ওয়াশিংটন ডিসি ও লসঅ্যাঞ্জেলস; মালদ্বীপের মালে; ওমানের মাসকট; দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে ভোটার কার্যক্রম ও এনআইডি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ইসির ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য এ পর্যন্ত ৮২ হাজার ৯৭৬ জন প্রবাসী আবেদন করেছেন। যাচাই-বাছাইয়ের পর ১৮ হাজার ৪৫৪ জনের আবেদন বাতিল করা হয়েছে। আর ৩৯ হাজার ৭ জনকে ভোটার হওয়ার অনুমোদন দিয়েছে কমিশন। ৩ হাজার ৬৬ জনের আবেদন এখনো যাচাই-বাছাই চলছে।
এছাড়া, সবচেয়ে আবেদন এসেছে আমিরাত থেকে ২৩ হাজার ৭৬টি। এনআইডি প্রিন্ট হয়েছে ৯ হাজার ১০টি। দ্বিতীয় অবস্থানে যুক্তরাজ্য। এই দেশ থেকে আবেদন পড়েছে ১৫ হাজার ৩৪৯ টি। এনআইডি প্রিন্ট ও দূতাবাসের পাঠানো হয়েছে ৪ হাজার ২৪৪টি। সবচেয়ে কম আবেদন পড়েছে দক্ষিণ আফ্রিকায় ১১৫টি। কোনো এনআইডি এখনো প্রিন্ট হয়নি।
প্রতিবেদনে বলা হয়, সব মিলিয়ে ১৮ হাজার ৮৬৫টি এনআইডি প্রিন্ট হয়েছে। প্রিন্ট করার উপযোগী অবস্থায় রয়েছে ৫ হাজার ৩৯৮টি।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৫ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৬ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৬ ঘণ্টা আগে