বিজ্ঞপ্তি প্রকাশ
স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি) ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজ বুধবার (২৬ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে মোট শূন্য পদে গড়মিল পেয়েছে স্ট্রিম।
পিএসসি বিজ্ঞপ্তিতে বিভিন্ন ক্যাডারের শূন্য পদ মোট ১ হাজার ৭৫৫ উল্লেখ করেছে। তবে বাস্তবে ক্যাডারভিত্তিক গণনা করে শূন্য পদ ১ হাজার ৭৬০টি পাওয়া গেছে। অর্থাৎ যোগফলে পাঁচটি শূন্য পদ কম দেখানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে ৩৯৫ জনকে।
এ ব্যাপারে যোগাযোগ করলে স্ট্রিমকে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিষয়টি জেনে জানাতে চান। পরে কয়েকবার কল দিলেও রিসিভ হয়নি। তবে রাতে হোয়াটস্যঅ্যাপে বার্তা পাঠান তিনি। এতে মতিউর রহমান লিখেছেন, সংখ্যাটি এক হাজার ৭৬০।
বিজ্ঞপ্তি বিশ্লেষণে দেখা গেছে, ৫০তম বিসিএসে সাধারণ ক্যাডারে পদ শূন্য আছে ৪৫২টি, টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার এক হাজার ১২২, সাধারণ শিক্ষা (সরকারি কলেজ) ১৩৯, সাধারণ শিক্ষা (সরকারি আলিয়া মাদ্রাসা) ২৬ এবং কারিগরি শিক্ষা ২১টি। এসব শূন্য পদ যোগ করলে দাঁড়ায় এক হাজার ৭৬০টি। কিন্তু বিজ্ঞপ্তির ১১ নম্বর পৃষ্ঠায় মোট যোগফল দেখানো হয়েছে এক হাজার ৭৫৫।
আবেদনের সময় ও ফি
৫০তম বিসিএসের আবেদন প্রক্রিয়া আগামী ৪ ডিসেম্বর সকাল ১০টায় শুরু হবে। আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বিসিএসে সাধারণ প্রার্থীদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫০ টাকা।
এই বিসিএসের সম্ভাব্য প্রিলিমিনারি পরীক্ষার তারিখ আগামী বছরের ৩০ জানুয়ারি। লিখিত পরীক্ষা ৯ এপ্রিল এবং মৌখিক পরীক্ষা হবে ১০ আগস্ট। চূড়ান্ত ফলাফল ঘোষণার সম্ভাব্য তারিখ হিসেবে আগামী বছরের ২৫ নভেম্বরের কথা জানানো হয়েছে।
আগ্রহী প্রার্থীরা পিএসসির নির্ধারিত ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd অথবা www.bpsc.gov.bd ভিজিট করে আবেদন ফরম পূরণ করতে পারবেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে