স্ট্রিম সংবাদদাতা

খুলনার রূপসায় স্বল্প পরিমাণে টাকা পাওনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডায় ইটের আঘাতে এক চা দোকানির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ভবানীপুর গ্রামে এই ঘটনা ঘটে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দ্বীন মোহাম্মদ ঢালী (৫২) ওই এলাকার আবুল কাশেম ঢালীর ছেলে। ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে তার একটি চায়ের দোকান রয়েছে। তাঁর পরিবারে স্ত্রী ও চার কন্যা সন্তান রয়েছে।
ওসি আব্দুর রাজ্জাক বলেন, ৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে দ্বীন মোহাম্মদকে ইট দিয়ে আঘাত করা হয়। পরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে তার মৃত্যু হয় বলে পুলিশ প্রাথমিকভাবে তথ্য পেয়েছে।
নিহতের পারিবারিক সূত্রের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, উপজেলার ঘাটভোগ ইউনিয়নের দ্বীন ইসলামের কাছে ৪০০ টাকা পেতেন একই ইউনিয়নের আবুল খায়ের লস্কর। বেশ কয়েকবার চেয়েও না পেয়ে মঙ্গলবার বিকেল ৪টার দিকে আবার টাকা চাইতে আসেন ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন দ্বীন মোহাম্মদের চায়ের দোকানে।
এসময় প্রথমে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে আবুল খায়ের লস্কর দ্বীন মোহাম্মদকে ইট দিয়ে মাথায় বেধড়ক জখম করেন বলেও জানান ওসি আবদুর রাজ্জাক।
তিনি আরও জানান, এসময় দ্বীন মোহাম্মদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আবুল খায়ের পালিয়ে যান। স্থানীয়রা দ্বীন মোহাম্মদকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার দিবাগত রাতে পুলিশের এই কর্মকর্তা বলেন, অভিযুক্তকে আটকে অভিযান অব্যাহত আছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৬ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৭ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৭ ঘণ্টা আগে