স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ওই আসনের বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে ইসি। ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অষ্টম দিনের এই শুনানি অনুষ্ঠিত হয়।
এদিকে হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বাতিলের দাবিতে আপিল করেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। ইসির শুনানিতে সেই আপিল নামঞ্জুর করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের আলোকেই হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল রাখে ইসি।
অপরদিকে ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সির মনোয়নপত্র কেন বাতিল করা হবে না, এই মর্মে ইসিতে আপিল করেন হাসনাত আবদুল্লাহ। তাঁর এই অভিযোগ প্রমাণিত হওয়ার পর মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন।
এর আগে ঋণখেলাপির তালিকা থেকে মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ।
পরে ৮ জানুয়ারি বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত আদেশ দেন, ঋণখেলাপি তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। এর ফলে তিনি ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে