স্ট্রিম প্রতিবেদক

‘একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো বায়ুদূষণ। আজ বায়ুদূষণ যে মাত্রায় পৌঁছেছে, তা স্বাস্থ্য থেকে শুরু করে খাদ্য নিরাপত্তা সবকিছুকেই সরাসরি প্রভাবিত করছে।’ গতকাল রোববার ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক সমঝোতা চুক্তি স্মারক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার এসব কথা বলেন।
আহমদ কামরুজ্জামান মজুমদার আরও বলেন, বায়ুদূষণের স্থায়ী সমাধান আনতে হলে বৈজ্ঞানিক তথ্যভিত্তিক গবেষণা এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লিন এয়ার ক্লাব গঠন এবং গবেষণা সহযোগিতার উদ্দেশ্যে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) ও বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের (আইইএসডিএম) মধ্যে এ সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তি অনুসারে বিশ্ববিদ্যালয়ে একটি ক্লিন এয়ার ক্লাবের কমিটি গঠন করা হবে। পাশাপাশি ক্যাপস-এর পক্ষ থেকে আইইএসডিএমকে একটি এয়ার কোয়ালিটি মনিটরিং মেশিন প্রদান করা হয়েছে, যা ক্যাম্পাস ও আশপাশের এলাকার বায়ুমান নিয়মিত মূল্যায়নে কাজ করবে।
চুক্তিতে ক্যাপসের পক্ষে স্বাক্ষর করেন আহমদ কামরুজ্জামান মজুমদার এবং আইইএসডিএমের পক্ষে পরিচালক অধ্যাপক মো. আব্দুল বাতেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল বাতেন বলেন, ‘এই চুক্তি আমাদের শিক্ষার্থীরা আধুনিক গবেষণা সুবিধা, প্রযুক্তিগত সহায়তা এবং দক্ষ বিশেষজ্ঞদের দিকনির্দেশনা পাওয়ার সুযোগ পাবে এবং পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন ও নীতিনির্ধারণে সক্রিয়ভাবে অংশগ্রহণের আগ্রহ বৃদ্ধি করবে।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. বদিউজ্জামান খান, অধ্যাপক মো. শাহাদাত হোসেন প্রমুখ।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে