স্ট্রিম সংবাদদাতা

খুলনা নগরের লবণচরা থানার নিজখামার এলাকায় এক নারীর কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলি জব্দ করেছে পুলিশ। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে নিজখামার এলাকায় পরিচালিত একটি তল্লাশি চৌকিতে (চেকপোস্ট) সুরাইয়া পারভীন সুমী (৩৭) নামে ওই নারীকে তল্লাশির সময় এসব অস্ত্র পাওয়া যায়।
আটক সুরাইয়া পারভীন সুমী সাতক্ষীরা সদর থানার বাটকেখালী এলাকার মৃত আশারাফ উদ্দীনের মেয়ে। এ সব তথ্য জানিয়ে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি অবৈধ অস্ত্রের একটি বড় চালান। এ ব্যাপারে লবণচরা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
লবণচরা থানার ওসি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ উদ্যোগে নিজখামার এলাকায় চেকপোস্ট বসানো হয়েছিল। সেখানে একটি গাড়িতে থাকা এক নারীকে সন্দেহ হলে তাঁকে তল্লাশি করা হয়। পরে তাঁর কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধারের পর জব্দ করা হয়। এর মধ্যে জাপানি ও ব্রিটিশ তৈরি পিস্তল রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এদিকে খবর পেয়ে কেএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদারকি করেন। তাজুল ইসলাম বলেন, চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় ওই নারীর কাছ থেকে অস্ত্র ও গুলি জব্দ করা হয়। তবে আটক ওই নারী কার কাছ থেকে অস্ত্রগুলো পেয়েছেন এবং কোথায় নেওয়া হচ্ছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৫ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৬ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৬ ঘণ্টা আগে