স্ট্রিম ডেস্ক

গণভোটের ইতিবাচক ফলাফলের ভিত্তিতেই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম, বীর প্রতীক। তিনি বৈষম্যহীন দেশ গড়তে সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, জবাবদিহিমূলক প্রশাসন ও স্বাধীন বিচারব্যবস্থা নিশ্চিতে সংস্কার অপরিহার্য। প্রার্থীদের দায়বদ্ধ করতে তৈরি হওয়া ‘জুলাই সনদ’ বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার ওপর জোর দেন তিনি। তাঁর মতে, সনদের পক্ষে রায় এলেই রাষ্ট্র সত্যিকার অর্থে জনগণের হবে।
ফারুক-ই-আজম বলেন, ‘দলীয় পরিচয় বা ভিন্নমত থাকলেও রাষ্ট্র পরিবর্তনের স্বার্থে সনদের পক্ষে রায় দিন। তাহলে কেউ আর বছরের পর বছর মানুষ হত্যা বা ভোটাধিকার কেড়ে নিতে পারবে না।’ তিনি বলেন, ‘এটা আপনার রাষ্ট্র—ভোট দিয়ে এর চাবি নিজের হাতে নিন।’
জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল মামুনের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মিনা মাহমুদাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা সদর উপজেলার দোগাছী গ্রামে আয়োজিত এক উঠান বৈঠকেও বক্তব্য দেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে