স্ট্রিম প্রতিবেদক

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটের উন্নয়ন প্রকল্পগুলোর সুফল কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তি ভোগ করে না, বরং পুরো সিলেটবাসী ভোগ করে। তাই রাজনৈতিক সম্প্রীতি বজায় রেখে সম্মিলিতভাবে সিলেটের উন্নয়নকে এগিয়ে নিতে হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সিলেট-ঢাকা মহাসড়ক সংস্কার কিংবা নগরের পানির সমস্যা সমাধান—এসব উদ্যোগের সুফল ব্যক্তিবিশেষের মধ্যে সীমাবদ্ধ থাকে না। উন্নয়নের প্রশ্নে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’ তিনি আশ্বাস দেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে সিলেটের জন্য ঘোষিত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হবে এবং উন্নয়নের উদ্যোগ ধাপে ধাপে দৃশ্যমান হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বকে ‘চ্যালেঞ্জিং’ উল্লেখ করে আব্দুল মুক্তাদির বলেন, রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা সরকারের অগ্রাধিকার। তিনি জানান, খাদ্যশস্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত সন্তোষজনক পর্যায়ে রয়েছে এবং আমদানিনির্ভর পণ্যের সরবরাহও স্বাভাবিক। বাজার স্থিতিশীল রাখতে মনিটরিং কার্যক্রম জোরদার করার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা মিফতাহ সিদ্দিকী এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মাওলানা হাবিবুর রহমানসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে বিকেলে সিলেট নগরীর লাক্কাতুরা এলাকায় টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী ঘোষণা দেন, ভবিষ্যতে টিসিবির কার্যক্রমে নাগরিক সমাজের প্রতিনিধিদের আরও বেশি সম্পৃক্ত করা হবে। এজন্য প্রতি ওয়ার্ডে এক বা একাধিক নাগরিক কমিটি গঠন করা হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘টিসিবির পণ্য সরবরাহ একটি জনসেবা। এটি যাতে জনআকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় এবং প্রকৃত ভোক্তারা সুবিধা পান, সে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।’ পরিদর্শনকালে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পবিত্র রমজান উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে টিসিবির ট্রাকে সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর বিক্রি করা হচ্ছে। এই কার্যক্রমে একজন ভোক্তা নির্ধারিত পরিমাণে তেল (১১৫ টাকা লিটার), চিনি (৮০ টাকা), ডাল (৭০ টাকা), ছোলা (৬০ টাকা) এবং খেজুর (১৬০ টাকা) কিনতে পারছেন। আগামী ১২ মার্চ পর্যন্ত এই কর্মসূচি চলবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে