স্ট্রিম সংবাদদাতা

নীলফামারীর ডোমার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ চেষ্টায় তিন শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬ বিজিবি)। গতকাল সোমবার (২ মার্চ) রাত ১১টার দিকে আটক শিশুদের ডোমার থানায় হস্তান্তর করা হয়।
আটক তিন শিশু নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেড, ঢাকা কোনাবাড়ি ও সুনামগঞ্জের ছাতক থানার নতুন বাশতলা এলাকার বাসিন্দা। আটকের পর তারা জানিয়েছে, বাড়ি থেকে বের হয়ে ভারতে কাজ করার উদ্দেশ্যে রওনা হয়েছিল তারা।
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে ডোমারের ডাঙ্গাপাড়া বিওপির অধীন সীমান্ত শূন্য রেখা থেকে ২০ গজ ভেতর শিশুদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তারা ভারত অভিমুখে যাওয়ার চেষ্টা করলে বিজিবির টহল দল তাদের হেফাজতে নেয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, ‘আটক তিন শিশু তিন জেলার বাসিন্দা। তবে তারা নিজেদের বন্ধু বলে পরিচয় দিয়েছে। বর্তমানে তারা ডোমার থানা পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ সাপেক্ষে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদের হস্তান্তর করা হবে।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে