স্ট্রিম সংবাদদাতা

সিরাজগঞ্জ সদর উপজেলায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ইসরাত জাহান ইমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১০ মার্চ) সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা দায়রা জজ-৩ এর বিচারক নজরুল ইসলাম এই রায় দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হামিদুল ইসলাম দুলাল এসব তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত ইসরাত জাহান সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মুগবেলাই গ্রামের নুর নবী আকন্দের মেয়ে। উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের এসএম সায়েমের সঙ্গে ২০১২ সালে তার বিয়ে হয়। সায়েম সিলেটে পূবালী ব্যাংকে নিরাপত্তাকর্মী ছিলেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়, ইসরাত জাহান ইমা প্রতিবেশী শাহাদতসহ একাধিক পুরুষের সঙ্গে মোবাইলে কথা বলত। বিষয়টি জানার পর সায়েমের সঙ্গে বিরোধ শুরু হয়। ২০২২ সালের ৮ জুলাই সায়েম ঈদুল আযহার ছুটিতে বাড়িতে যান। ওইদিন বিকেলে সায়েমকে ঘুমের ওষুধ মিশ্রিত শরবত খেতে দেন ইমা। রাতে ঘুমের ওষুধ মেশানো সেভেন আপ পান করিয়ে বাড়ির অন্যদেরও অচেতন করেন। পরে রাতের কোনো এক সময় অজ্ঞাতপরিচয় দুই-তিনজনের সহযোগিতায় সায়েমকে কুপিয়ে হত্যা করেন ইমা।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে