স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিনিধি পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র। তবে ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা এবং দেশটির একটি স্বতন্ত্র প্রতিনিধি দল ভোট পর্যবেক্ষণে যাবে।
বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচন ভবনে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা স্বতন্ত্রভাবে নির্বাচনের অবস্থা পর্যবেক্ষণ করবেন। তাঁরা ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনা—এই চার অঞ্চলে ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
এ বিষয়ে ইসির অবস্থান বিষয়ে আখতার আহমেদ বলেন, ‘আমরা বলেছি, এতে আমাদের কোনো অসুবিধা নেই। তারা কোথায় কোথায় যাবেন, সেই তালিকা আমাদের দেবেন বলেছেন। তালিকা পেলে প্রয়োজনীয় সহযোগিতা করব।’
বৈঠকে ব্যালট পেপার এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের ধারণা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ইসি সচিব বলেন, ‘ভোট কীভাবে করছি, কীভাবে গণনা করা হবে, ব্যালট কোথায় আসবে, গণভোটের ব্যালট গণনার সময়সীমা কত– এসব বিষয়ে তাঁরা জানতে চেয়েছেন। আমি তাঁদের ব্যালট পেপারের আকার-আকৃতি সম্পর্কে বলেছি, নমুনাও দেখিয়েছি।’
তিনি আরও বলেন, পুরো প্রক্রিয়াটি দেখার পর তাঁরা বলেছেন, এটি বেশ জটিল ও কষ্টসাধ্য কাজ। তবে তাঁরা পুরো ব্যবস্থাপনা দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
আচরণবিধি লঙ্ঘন নিয়ে প্রতিনিধি দলের কোনো সুনির্দিষ্ট পর্যবেক্ষণ ছিল কি না জানতে চাইলে ইসি সচিব বলেন, তাঁরা কোনো অভিযোগ করেননি। তবে ইসি কীভাবে অভিযোগগুলো নিষ্পত্তি করছে, তা জানতে চেয়েছেন।
নির্বাচনের আগে-পরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান ইসির সিনিয়র এ সচিব। আখতার আহমেদ বলেন, সারাদেশে প্রায় সাড়ে ৯ লাখ নিরাপত্তা কর্মী বিভিন্ন স্তরে মোতায়েন থাকবে। মার্কিন প্রতিনিধিদের এই বিশাল কর্মযজ্ঞ সম্পর্কে জানানো হয়েছে।
তিনি আরও বলেন, ‘তাঁরা আরেকটা জিনিস জানতে চাচ্ছিলেন, কোনো জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী বা কারও পক্ষ থেকে বাড়াবাড়ি করার কোনো তথ্য আছে কি না। আমি জানিয়েছি, এমন কোনো কিছু আমাদের জানা নেই। নির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে সেই বিষয়ে ধারণা দেওয়া যেত।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে