স্ট্রিম প্রতিবেদক

সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঢাকার নদীগুলো রক্ষা করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘পলিসি ডায়ালগ রিভাইভিং ঢাকা’র রিভারস: পলিসি অপশনস ফর সাস্টেইনেবল ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঢাকার নদীগুলো রক্ষা করা সম্ভব। কারণ ঢাকার চারপাশের নদীগুলো ব্যাপকভাবে দূষিত হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট ও জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে।
সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, নদী গবেষণা ইনস্টিটিউট ঢাকাসহ সারাদেশের নদীগুলোর তালিকা তৈরি করছে। যাতে দ্রুত সময়ে এসকল নদীর বর্জ্য অপসারণ করা যায়। ঢাকার বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ, ধলেশ্বরী এবং ৮টি বিভাগের ৮টি নদী নিয়ে প্রকল্প নেওয়া হচ্ছে। এসব নদী থেকে বর্জ্য অপসারণ ও ড্রেজিং করে নদীর নাব্যতা ফিরিয়ে আনা হবে।
রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক সহযোগিতা থাকলে এবং জনগণ এগিয়ে আসলে নদী বাঁচানো অসম্ভব নয় দাবি করে উপদেষ্টা আরও বলেন, সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে ছোটো ছোটো পয়ঃনিষ্কাশন স্থাপন করতে হবে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. আবদুস সামাদ। সেমিনারে আরও বক্তব্য রাখেন জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর মো. জাকারিয়া, পাবলিক হেলথ স্পেশালিস্ট ড. অনুপম হোসেন ও প্রফেসর মো. জুলফিকার আলী প্রমুখ।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে