স্ট্রিম সংবাদদাতা

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দ ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী জনপ্রতি ১০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও অনেককে সাড়ে ৮ থেকে ৯ কেজি চাল দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
দীর্ঘ সময় অপেক্ষার পরও নির্ধারিত পরিমাণ চাল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন সদর ইউনিয়নের দক্ষিণ ইন্দুরকানী গ্রামের দিনমজুর আবুল কালাম। ১০ কেজির বদলে তিনি ৮ কেজি ৭০০ গ্রাম চাল পেয়েছেন বলে জানান।
একই ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের আকলু বেগম বলেন, ‘অনেক ভিড়ের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে ১০ কেজির বদলে ৯ কেজি চাল পেয়েছি।’
ভবানীপুর গ্রামের আরেক বাসিন্দা রুস্তম হাওলাদার অভিযোগ করেন, তিনি এখনো কোনো ভিজিএফ কার্ড বা চালের স্লিপ পাননি। তাঁর দাবি, প্রকৃত দরিদ্র হওয়া সত্ত্বেও তিনি তালিকাভুক্ত হননি। অথচ তুলনামূলক সচ্ছল ব্যক্তিরা সুবিধা পাচ্ছেন।
সদর ইউনিয়ন পরিষদের সচিব মো. মাহামুদ হাসান জানান, ঈদ উপলক্ষ্যে ইউনিয়নে ১৬ দশমিক ৪০ মেট্রিক টন চাল বরাদ্দ এসেছে। এক হাজার ৬০৪ উপকারভোগীর মধ্যে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণের কথা রয়েছে। তবে চাল কম দেওয়ার অভিযোগ সম্পর্কে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান বলেন, চাল কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগ কর্মকর্তা শিমুল বড়াল বলেন, চেয়ারম্যান তাঁকে না জানিয়ে চাল বিতরণ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম ইমন তালুকদার জানান, চাল বিতরণের সময় তিনি উপস্থিত ছিলেন না।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে