জেলার তাহিরপুরে কলাগাঁও নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গ্রেপ্তার ১৬ জনের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের মাহারাম নদীর মুখ সংলগ্ন শান্তিপুর এলাকায় ইজারা ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র।
স্ট্রিম সংবাদদাতা

সুনামগঞ্জে কলাগাঁও নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৬ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান কারাদণ্ড। তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন।
রোববার (৮ সেপ্টেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত জেরার তাহিরপু উপজেলায় প্রশাসন ও পুলিশের যৌথভাবে অভিযানে তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক ১৬ জনের প্রত্যেকক এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা করেন। এ ছাড়া একজনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মোশাহিদ (২৫), বাঁশতলা গ্রামের আনোয়ার হোসেন (২৫), মো. ইজাজুল (১৯), আজিম উল্লাহ (২৩), রুবেল মিয়া (২২), হেলামিন (২৪), মো. খসরু (২৩), জাহিদুল ইসলাম (২৪), মো. কবির হোসেন (৩০), মো. এবাদুল (১৯), মো. হোসাইন (২৯), সাগর (১৯), মো. জুবায়েল (১৯), আমিন (২২), মো. আবিদ নুর (২১) ও সাজারুল হোসেন (২০)।

শাস্তির বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর ইউএনও মেহেদী হাসান মানিক বলেন, ‘কলাগাঁও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (২০১০) আইনে ১৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় জব্দ নৌকা ও বালু পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাহিরপুর থানার জিম্মায় থাকবে।’
এদিকে জেলার তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের মাহারাম নদীর মুখ সংলগ্ন শান্তিপুর এলাকায় ইজারা ছাড়ােই অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। প্রতিদিন ছোট-বড় ‘কাটবডি’ ট্রলার দিয়ে প্রকাশ্যে লুট হচ্ছে বালু। এতে সরকারের কোটি টাকার রাজস্ব হারানোর পাশাপাশি ব্যাহত হচ্ছে নদীর স্বাভাবিক প্রবাহ। ইদিমধ্যে নদীর দুই পাড়ে ভাঙন দেখা দিয়েছে। বিলিন হচ্ছে ফসলি জমি, হুমকির মুখে পড়ছে জনবসতি। সম্প্রতি ওই এলাকা ঘুরে এই অবস্থা দেখা গেছে।
স্থানীয় বাসিন্দা ও উন্নয়নকর্মী আবুল হোসেন বলেন, ‘তাহিরপুরের খনিজসম্পদ দীর্ঘদিন ধরে লুটপাটের শিকার হচ্ছে। এর পেছনে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, প্রশাসনিক উদাসীনতাই দায়ী। সিলেটের পাথরকাণ্ডের পরও তাহিরপুরের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা সজাগ না হন, তবে সময়ই তাদের মূল্য বুঝিয়ে দেবে।’
মাহারাম নদীর মুখ এলাকায় সম্প্রতি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের নেতৃত্বে একটি বড় অভিযান চালানো হয়েছে।
জানতে চাইলে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া স্ট্রিমকে বলেন, আমরা শুধু শান্তিপুর, তাহিরপুরই না, জেলার বিভিন্ন নদীতে অভিযান অব্যাহত রেখেছি। এ ছাড়া দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীতে অবৈধ ড্রেজার বন্ধেও আমরা সব ধরনের কার্যক্রম হাতে নেওয়ায় বর্তমানে তা বন্ধ আছে।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে