স্ট্রিম প্রতিবেদক

জ্বালানি তেল সংকটের কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ফিলিং স্টেশনগুলোতে ভাঙচুর ও কর্মীদের মারধরের অভিযোগ করেছে ঢাকা বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস্ ও বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। এই থেকে পরিত্রাণ পেতে স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছে অ্যাসোসিয়েশন।
আজ সোমবার (২৩ মার্চ) অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুলের সই করা এক চিঠিতে এ অভিযোগ এবং সহায়তা চাওয়া হয়। চিঠিটি দেশের সব জেলার ডিসি-এসপিদের কাছে পাঠিয়েছে অ্যাসোসিয়েশন।
চিঠিতে বলা হয়, বর্তমানে বিশ্বব্যাপী ইরান যুদ্ধের করণে জ্বালানি তেল ডিপোগুলো আমাদের অস্বাভাবিক চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করতে পারছে না; বা আপাতত তা সরবরাহ করতেও পারবে না। অন্যদিকে, মোটরসাইকেল ও সাধারণ ভোক্তাদের ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড় ক্রমাগত বেড়েই চলেছে। একইসঙ্গে বিভিন্ন জায়গায় সাধারণ ভোক্তা ও মোটরসাইকেল চালকরা স্টাফদের মারধরসহ ফিলিং স্টেশন ভাঙচুরের ঘটনা ঘটাচ্ছে। এই অবস্থায় স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে ফিলিং স্টেশন চালু রাখতে হবে।
এ বিষয়ে সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল স্ট্রিমকে বলেন, ‘আমরা সকল ডিসি-এসপিদের চিঠি দিয়েছি, যাতে পেট্রোল পাম্পে তেল নেওয়ার সময় আর কোনো মারামারি কিংবা ভাঙচুরের ঘটনা না ঘটে। সুশৃঙ্খলভাবে যেন সবাই তেল নেয়। বারবার যারা তেল নিতে আসতেছে তারা যেন তেল না নিতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রতিদিন সারা বাংলাদেশ থেকে নানা ধরনের অভিযোগ পাচ্ছি। ইতিমধ্যে বাগেরহাটে পাম্পের দুই কর্মী হসপিটালাইজড, ঝিনাইদহে একজন তেল নিতে আসা লোক নিহত, ঠাকুরগাঁওয়ে দুইটা পাম্প ভেঙে ফেলা হয়েছে, সাতক্ষীরায় দুইটা পাম্প ভেঙে ফেলা হয়েছে। এছাড়া অনেকে তো ফোন দিয়েও জানাতে পারছে না। এজন্য আমরা চিঠিতে স্থানীয় পুলিশ ও আর্মির সহযোগিতা চেয়েছি। যাতে ওনারা গিয়ে পাম্পের সিরিয়ালটা কন্ট্রোল করে। যেটুকু তেল থাকবে সেটুকু যেন সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করার পরিবেশ তৈরি করে।’
সাজ্জাদুল করিম বলেন, ‘এখন আমাদের পাম্পে তো সেই জনবল নেই যে তাঁদের সঙ্গে মারামারি করবে। সেজন্য আমাদের সিকিউরিটি খুবই প্রয়োজন। নাহলে তো আমরা চালাতেই পারবো না। আমাদের ইচ্ছা থাকলেও চালাতে পারবো না।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৫ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৬ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৬ ঘণ্টা আগে