স্ট্রিম প্রতিবেদক

দুই তরুণীকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালের (ঢাবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে। অভিযোগের পর তা তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অফিস।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে সাহরির পর ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে রাজু ভাস্কর্য চত্বরে এই ঘটনা ঘটে। ঘটনার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। তবে ভুক্তভোগী নারী ও হেনস্তাকারী শিক্ষার্থীদের পরিচয় জানা যায়নি।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, টিএসসিতে দুই তরুণী বলছেন, ‘আমরা পুরান ঢাকায় সাহরি খেয়ে টিএসসিতে এসে দাঁড়িয়েছি। হঠাৎ একজন এসে আমাদের সঙ্গে থাকা বাইক রাইডারকে চড়থপ্পর মারা শুরু করে৷ এ সময় সামনে এগিয়ে জানতে চাইলে ঢাবি ছাত্র বাজেভাবে অশ্লীল মন্তব্য করেন।’
হেনস্তার শিকার নারীকে ভিডিওতে আরও বলতে শোনা যায়, ‘রাতে কি ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে যাতায়াত করা নিষেধ? আমাদের কোনো প্রশ্নই করে নাই। আমরা নাকি প্রস্টিটিউট।’
ওই নারী আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা মেয়েরা সেফ না। ৫ আগস্টের পরে আমরা সেফ না। আমরা আনসেফ। ভার্সিটির ছেলেরা আমাদের ধরে মারে। আমাদের ড্রেসে কি লেখা আছে আমরা প্রস্টিটিউট?’
হেনস্তার শিকার অপর নারীকে বলতে শোনা যায়, ‘ঢাকা ইউনিভার্সিটির ছেলে হয়ে আমার গালে কেন থাপ্পড় মারবে? আমি কি বাংলাদেশের বাইরে থেকে আসছি? আমি এখানে আসতে পারি না?’
এ বিষয়ে ঢাবির সহকারী প্রক্টর ড. মুহাম্মদ রফিকুল ইসলাম স্ট্রিমকে বলেন, ‘শেষ রাতে ঘটনাটা শোনার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্তলে প্রক্টোরিয়াল টিমের সদস্যদের পাঠিয়েছি। তাঁরা প্রাথমিক ব্যবস্থা নিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘পরে আজ দুপুরে প্রক্টর অফিসে লিখিত অভিযোগ করেছেন দুই নারী৷ আমরা উভয় পক্ষকে ডেকে কথা বলেছি৷ এই ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির দেওয়া পর্যালোচনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে