স্ট্রিম ডেস্ক

দেশি-বিদেশি বিনিয়োগ সহজ ও গতিশীল করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে যুক্ত হয়েছে আরও ১১টি প্রতিষ্ঠান। সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে এ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে চারটি ব্যাংক ও সাতটি সিটি করপোরেশন। ব্যাংকগুলো হলো—রূপালী ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। সিটি করপোরেশনগুলো হলো—রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, গাজীপুর ও নারায়ণগঞ্জ।
এর ফলে বিনিয়োগকারীরা এখন অনলাইনেই ব্যাংক হিসাব খোলা ও ট্রেড লাইসেন্স গ্রহণসহ বিভিন্ন আর্থিক ও পৌর সেবা দ্রুত পাবেন। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ক্ষুদ্র উদ্যোক্তা থেকে বড় বিনিয়োগকারী যেন একটি ওয়েবসাইট ও একটি লগইনের মাধ্যমেই সব সেবা পান, সেটাই মূল লক্ষ্য।
তিনি বলেন, ‘একই তথ্য বারবার বিভিন্ন দপ্তরে জমা দেওয়ার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। উন্নত দেশগুলোর মতো একবার দেওয়া তথ্য পুরো সরকারের মধ্যে ব্যবহারযোগ্য করার পথে এগোচ্ছে বাংলাদেশ।’ তিনি সেবার মান বাড়াতে নিয়মিত মনিটরিং ও ফিডব্যাক নেওয়ার ওপর জোর দেন।
উল্লেখ্য, বর্তমানে বিডার ওএসএস পোর্টালের মাধ্যমে ৪৭টি সংস্থার ১৪২টি সেবা প্রদান করা হচ্ছে। এ পর্যন্ত এই সিস্টেমের মাধ্যমে ২ লাখ ১৫ হাজারেরও বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে