জকসু নির্বাচন
স্ট্রিম প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা শুরু হলেও ওএমআর মেশিনে ত্রুটির কারণে তা স্থগিত রয়েছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তাব্যবস্থার ফাঁক গলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ বিচরণ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টায় শুরু হয়ে বেলা ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ৩টার মধ্যে কেন্দ্রে যেসব শিক্ষার্থী ঢুকতে পেরেছেন, ৩টার পর কেবল তারাই ভোট দিতে পেরেছেন। এর আগে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সোমবার সন্ধ্যা থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে শিক্ষার্থী ছাড়া অন্য সবার ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।
তবে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভোটগ্রহণ শেষ হওয়ার পর ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বহিরাগতদের ঘোরাফেরা করতে দেখা যায়। চেকপোস্ট থাকা সত্ত্বেও কীভাবে তারা ভেতরে প্রবেশ করেছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এসময় বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেটে সোহান নামে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক কর্মীকে প্রবেশ কার্ড এক্সচেঞ্জ করার সময় হাতেনাতে ধরা হয়। পরে তাঁকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়।
এ ছাড়া হাসান নামে শিবিরসমর্থিত প্যানেলের এক এজেন্টকে কার্ড দেখাতে না পারায় ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়।
এ বিষয়ে কয়েকজন প্রার্থীও উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, এ ধরনের নিরাপত্তা শিথিলতা নির্বাচনের স্বচ্ছতা ও পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সহকারী প্রক্টর মাহাদী হাসান জুয়েল বলেন, 'ঢুকলে আমি কি করব।'

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে