সাতক্ষীরার কয়েকটি গ্রামে ঈদ জামাত অনুষ্ঠিত

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাতক্ষীরা

সাতক্ষীরার কয়েকটি গ্রামে আজ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার কয়েকটি গ্রামে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকালে এসব জামাতে অংশ নেন আহলে হাদিসের একটি অংশের মুসল্লিরা।

সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ভাদড়া বাউখোলা গ্রামের একটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মহব্বত হোসেন।

এ ছাড়া শ্যামনগর উপজেলার কাশিমাড়ী এবং তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নে পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

জামাতে অংশ নেওয়া মুসল্লিরা নামাজ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছরের মতো এবারও আহলে হাদিসের একটি অংশ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন করছেন।

অন্যদিকে, জেলার অধিকাংশ এলাকায় আগামীকাল ঈদ উদযাপনের প্রস্তুতি চলছে।

সম্পর্কিত