স্ট্রিম প্রতিবেদক

অর্থনীতি, কৃষি ও প্রযুক্তি খাতে নারীরা অভাবনীয় সাফল্য পেলেও রাজনীতিতে তাঁদের অংশগ্রহণ উদ্বেগজনক হারে কমছে বলে মন্তব্য করেছেন ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ। তিনি বলেন, যেখানেই সুযোগ তৈরি হয়েছে, নারীরা সেখানে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। তবে সংসদ ও রাজনৈতিক দলের নীতিনির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ ক্রমশ কমছে।
আজ বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে ‘রাজনীতিতে নারী নেতৃত্ব: সংকট ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। ঢাকা স্ট্রিম, নারীর রাজনৈতিক অধিকার ফোরাম এবং ডেমোক্রেটিক বাংলাদেশ যৌথভাবে এই আয়োজন করে। বৈঠকটি সঞ্চালনা করেন নারীর রাজনৈতিক অধিকার ফোরামের (এফডাব্লিউপিআর) প্রতিনিধি মাহরুখ মহিউদ্দিন।
স্বাগত বক্তব্যে ইফতেখার মাহমুদ বলেন, “গত ২০ বছর ধরে আমরা একই পরিস্থিতি নিয়ে আলোচনা করছি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের কৃষিতে বর্তমানে ৫২ শতাংশ নারী নেতৃত্ব দিচ্ছেন। ২০০৫ সালে এটি ছিল ৩৬ শতাংশ। কৃষিতে নারীর এই উন্নতির হার বিশ্বে সর্বোচ্চ। এ ছাড়া প্রযুক্তি খাতের নতুন উদ্যোক্তাদের ৪০ শতাংশই নারী।”
জুলাই গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলনে নারীর ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি রাজনৈতিক পটপরিবর্তনে নারীরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু ক্ষমতার ভাগাভাগির সময় বলা হয় নারীর বিষয় পরে দেখা হবে। এই দীর্ঘসূত্রতার সুযোগে ক্ষমতা পুরুষের হাতে চলে যায়, যা দেশের অগ্রগতির পথে বাধা।
পারিবারিক উন্নয়নে নারীর অবদানের তথ্য তুলে ধরে স্ট্রিম সম্পাদক বলেন, “বিগত ১৫ বছরে দেখা গেছে, পুরুষপ্রধান পরিবারের তুলনায় নারীপ্রধান পরিবারে শিশুদের পুষ্টির হার ১১২ শতাংশ বেশি। অর্থনীতির সব সূচকে অগ্রগতি থাকলেও রাজনৈতিক দলগুলো মনোনয়নের ক্ষেত্রে নারীদের বিমুখ করছে।” এই বৈষম্যের অবসান হওয়া জরুরি বলে তিনি মন্তব্য করেন।
গোলটেবিল বৈঠকে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার ও সদস্য মীর নাদিয়া নিভিন অংশ নেন। আলোচক হিসেবে আরও ছিলেন সদস্য জেসমিন টুলি, জাহেদ উর রহমান এবং জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের সদস্য ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হুসাইন।
রাজনৈতিক নেতাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাহিদুল খান সোহেল উপস্থিত ছিলেন। এ ছাড়া জামায়াতে ইসলামীর হাবিবা আক্তার চৌধুরী, এবি পার্টির নাসরিন সুলতানা মিলি ও সিপিবির তাহমিনা ইয়াসমিন নীলা বৈঠকে অংশ নেন।
বিশিষ্টজনদের মধ্যে রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর রওনক জাহান ও ডেমোক্রেটিক বাংলাদেশের মহাসচিব সাদিক আল আরমান আলোচনায় যোগ দেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সাংবাদিকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে