আজ শনিবার (১৯ জুলাই) হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত বিদ্যালয় শহীদ স্মৃতি বিদ্যাপীঠের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। দিনের শুরুতেই পবিত্র কুরআন খতম অনুষ্ঠিত হয়, পরে কালো পতাকা উত্তোলন করা হয়।
স্ট্রিম প্রতিবেদক

নেত্রকোনায় কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নে অবস্থিত প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের নিজ গ্রাম কুতুবপুরে পালিত হয়েছে তাঁর ১৩তম মৃত্যুবার্ষিকী।
আজ শনিবার (১৯ জুলাই) হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত বিদ্যালয় শহীদ স্মৃতি বিদ্যাপীঠের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। দিনের শুরুতেই পবিত্র কুরআন খতম অনুষ্ঠিত হয়, পরে কালো পতাকা উত্তোলন করা হয়। তাঁকে শ্রদ্ধা জানিয়ে কালো ব্যাজ ধারণ করেন অংশগ্রহণকারীরা। পরে শোক র্যালি ও হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, ‘হুমায়ূন আহমেদ ২০১২ সালের ১৯ জুলাই রাতে তিনি পৃথিবী ছেড়ে যান। আমরা প্রতিবছর এই দিনে স্যারের স্মরণে পবিত্র কুরআন খতম ও কালো পতাকা উত্তোলন করে শ্রদ্ধা জানিয়ে কালো ব্যাজ ধারণ করি।’
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘হুমায়ূন আহমেদ শুধু একজন লেখক নন, তিনি ছিলেন একটি আবেগ, এক গভীর অনুভব। তাঁর সৃষ্ট চরিত্রগুলো আজও পাঠকের হৃদয়ে জীবন্ত।’
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তারা হুমায়ূন আহমেদকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ ও ছবি আঁকার প্রতিযোগিতায় অংশ নেয়। কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে হুমায়ূন আহমেদের সাহিত্যকর্ম ও জীবনী নিয়ে অংশগ্রহণকারীরা। সবশেষে তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
উল্লেখ্য, ২০১২ সালের ২৩ জুলাই হুমায়ূন আহমেদের মরদেহ দেশে আনা হয় এবং ২৪ জুলাই গাজীপুরের নুহাশ পল্লীর লিচুতলায় তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৮ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে