স্ট্রিম প্রতিবেদক

একুশে বইমেলায় সাবরিনা শুভ্রার লেখা খালেদা জিয়ার জীবনীভিত্তিক বই ‘মহাজীবনের উপাখ্যান’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ৩টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ আরও বলেন, ‘গত ১৭ বছরে বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছেন বেগম খালেদা জিয়া। প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাবরণ এবং চিকিৎসার অভাবে ধুঁকলেও ফ্যাসিবাদ পতনের পর তিনি কোনো প্রতিশোধের কথা বলেননি।’
একজন রাজনীতিবিদ এবং তাঁর সংগ্রামী জীবন থেকে অনেক কিছু শেখার আছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এই লেখনীর মাধ্যমে লেখিকা বাংলাদেশের নারী সমাজকে উজ্জীবিত করেছেন।
বর্তমান সরকারের পদক্ষেপ ও গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, ‘নারী শিক্ষায় খালেদা জিয়ার অবৈতনিক শিক্ষার ঐতিহাসিক সিদ্ধান্তের ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আজ নারীদের ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন করেছেন।
বক্তব্য শেষে তিনি লেখিকার সফলতা কামনা করেন।
বইটি নিয়ে অন্য বক্তারা বলেন, ‘মহাজীবনের উপাখ্যান’ বইটি দারুণ একটি কাজ হয়েছে। এটি বাংলাদেশের সমকালীন রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দলিল। নারী শিক্ষার অগ্রদূত এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও কারাবরণের নানা অজানা অধ্যায় এতে নিপুণভাবে চিত্রিত হয়েছে। এটি কেবল জীবনী নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক প্রামাণ্য চিত্র।
নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে লেখক সাবরিনা শুভ্রা বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অদম্য রাজনৈতিক জীবন ও নিরবচ্ছিন্ন সংগ্রাম আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। সেই ঐতিহাসিক দায়বদ্ধতা থেকেই এই গ্রন্থটি রচনার প্রয়াস পেয়েছি।’
প্রকাশনা প্রতিষ্ঠান ‘দশমিক’-এর স্বত্বাধিকারী দীপান্ত রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, কে এম বাবর এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।
উল্লেখ্য, ‘দশমিক’ প্রকাশনী থেকে প্রকাশিত বইটি একুশে বইমেলার ৯২৯ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে