স্ট্রিম প্রতিবেদক

পবিত্র রমজান উপলক্ষে মেট্রোরেলের নতুন সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অফিস সময় ও রোজাদারদের প্রয়োজন বিবেচনায় এই পরিবর্তিত সূচি প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত কার্যকর থাকবে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, রমজান মাসে কর্মঘণ্টা ও ইফতারের সময় বিবেচনায় রেখে ট্রেন চলাচলের সময়সীমা ও ব্যবস্থাপনায় কিছু পরিবর্তন আনা হয়েছে।
নতুন সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে মতিঝিলগ্রামী প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে ছাড়বে। আর শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে ছাড়বে। এই স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।
যাত্রীদের চাপ বিবেচনায় ব্যস্ত সময়ে (পিক আওয়ার) এক ট্রেন থেকে অন্য ট্রেনের বিরতি (হেডওয়ে) রাখা হয়েছে ৮-১০ মিনিট। অফ-পিক আওয়ারে ট্রেনের বিরতি থাকবে ১০ থেকে ১৫ মিনিট। এতে অফিসগামী ও রোজাদার যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষার ভোগান্তি কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
রমজানে রোজাদার যাত্রীদের কথা বিবেচনা করে ডিএমটিসিএল বিশেষ সুবিধা চালু করেছে। ইফতারের সময় তৃষ্ণা নিবারণের জন্য যাত্রীরা সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল সঙ্গে রাখতে পারবেন। তবে এ বিষয়ে কয়েকটি কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বোতল থেকে পানি ট্রেনের ভেতরে বা স্টেশনে ছিটকে পড়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে। ব্যবহৃত পানির বোতল অবশ্যই নির্ধারিত ডাস্টবিনে ফেলতে হবে। প্ল্যাটফর্ম, কনকোর্স ও ট্রেনের ভেতরে পানি ছাড়া অন্য কোনো খাবার বহন বা গ্রহণ নিষিদ্ধ।
ছুটির দিনের সূচি অপরিবর্তিত
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনে মেট্রোরেলের চলাচল সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। ওই দিনগুলোতে আগের নির্ধারিত সূচি বহাল থাকবে।
ডিএমটিসিএল কর্তৃপক্ষ আশা করছে, নতুন সূচির ফলে রমজান মাসে রাজধানীর কর্মজীবী ও সাধারণ যাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বস্তিদায়ক হবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে