স্ট্রিম প্রতিবেদক

রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন থেকে এই আইন শিক্ষার প্রতিষ্ঠানটি ড. আনোয়ার ল’ কলেজ নামে পরিচালিত হবে। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর কলেজ কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
কলেজটির কর্মকর্তা ফরহাদ হোসেন স্ট্রিমকে জানান, এই আইন কলেজটির প্রতিষ্ঠাতা ছিলেন ড. আনোয়ার হোসেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই এটি বঙ্গবন্ধু ল’ কলেজ নামে পরিচালিত হয়ে আসছিল। তবে গত ৫ আগস্টের পর কলেজ কর্তৃপক্ষ প্রতিষ্ঠাতার নামানুসারে নামকরণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করে। সেই আবেদনের ভিত্তিতেই বর্তমান নামকরণের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইস্যু করা অফিস আদেশে বলা হয়েছে, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা জেলায় অবস্থিত বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন করে ড. আনোয়ার ল’ কলেজ নামে পরিচালিত হবে।
নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত কার্যকর ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদেশের অনুলিপি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন, দপ্তর প্রধান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক এবং আইসিটি দপ্তরের পরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। এ ছাড়া ঢাকার দক্ষিণ কমলাপুর, মতিঝিলে অবস্থিত কলেজটির অধ্যক্ষকেও আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে