স্ট্রিম নাগরিক সংলাপ
স্ট্রিম প্রতিবেদক

উন্নত দেশগুলোর কাছ থেকে ৫ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার ‘কার্বন ফাইন’ ও অভিন্ন নদ-নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আদালতে আইনি লড়াই চালানোর ঘোষণা দিয়েছেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি। তিনি বলেন, ২০২৩ সালের সমীক্ষা অনুযায়ী এটি আমাদের অধিকার, কোনো করুণা নয়। দলের নির্বাচনী ইশতেহারে এই বিষয়গুলো অগ্রাধিকার পাবে।
রোববার (১১ জানুয়ারি) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইশতেহারে উপকূলীয় অঞ্চলের সংকট অন্তর্ভুক্তি’ শীর্ষক নাগরিক সংলাপে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার মিলি বলেন, উপকূলের জন্য ১৯ দশমিক ৭ বিলিয়ন ডলার প্রয়োজন হলেও বরাদ্দ আছে চাহিদার মাত্র ছয় ভাগের এক ভাগ। এই বিশাল ঘাটতি মেটাতে কার্বন নিঃসরণকারী দেশগুলোর কাছ থেকে প্রাপ্য অর্থ আদায়ে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হবে। তিনি বলেন, জনগণের করের টাকা খরচ না করে গ্লোবাল ফান্ড থেকে এই অর্থ আনতে পারলে আধুনিক ও ‘অলরাউন্ডেড’ সাইক্লোন সেন্টার তৈরি করা সম্ভব।
পানির হিস্যা প্রসঙ্গে ব্যারিস্টার মিলি বলেন, ‘ভাটির দেশ হিসেবে আমরা ন্যায্য হিস্যা পাচ্ছি না। পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে, তবে আমরা কেন বছরের পর বছর ক্ষতি সহ্য করে বসে থাকব? আন্তর্জাতিক রিভার কনভেনশন অনুযায়ী আমরা আন্তর্জাতিক আদালতে মামলা করব।’
বাজেটের অগ্রাধিকার পরিবর্তনের প্রস্তাব দিয়ে ব্যারিস্টার মিলি বলেন, ‘প্রতিরক্ষা খাতে যুদ্ধবিমান কেনার চেয়ে উপকূলের সুরক্ষায় সার্ভে ভেসেল বা জরিপ জাহাজ কেনা এখন আমাদের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত।’
লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাগ্রিকালচারাল রিসার্চ সোসাইটি (লিডার্স) ও মিডিয়া স্ট্রিমের যৌথভাবে আয়োজিত এই সংলাপ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল ঢাকা স্ট্রিম।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে