স্ট্রিম প্রতিবেদক

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে (আইএসএফ) সেনা পাঠানোর বিষয়ে কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘কেবল একটি উন্মুক্ত সম্ভাবনা আছে।’
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা এমন মন্তব্য করেন।
গাজায় সেনা পাঠানোর হালনাগাদ অবস্থা জানতে চাইলে বাংলাদেশের এই শীর্ষ কূটনীতিক বলেন, ‘গাজায় ফোর্স পাঠানো নিয়ে আসলে সত্যিকার অর্থে কোনো অগ্রগতিই হয়নি। শুধু একটা ওপেন সম্ভাবনা আছে যে বাংলাদেশ এতে অংশ হতেও পারে। এর চেয়ে বেশি কিছু না।’
পররাষ্ট্র উপদেষ্টা আর বলেন, ‘জিনিসটা এখনো ক্রিস্টালাইজও (পরিষ্কার) করেনি। কয়েকটি দেশ অবশ্য এরইমধ্যে তাদের স্পষ্ট আগ্রহ ব্যক্ত করেছে এবং তারা নিশ্চিন্ত যে এটা হবে। এসবের মধ্যেও যেকোনো একটা দেশের ব্যাপারে দেখা গেল যে আবার আরেক দেশ আপত্তি করে বসে আছে। আমি বলছি যে এরকম জিনিসটা হচ্ছে। কাজেই এটা ক্রিস্টালাইজ করুক। আবার যেটা বলছি, এখন তো আগামী এক সপ্তাহের মধ্যে এটা হবে না। কাজেই পরবর্তী সরকার তাদের নিজস্ব ওপেন, ইন্ডিপেন্ডেন্টলি সিদ্ধান্ত নিতে পারবে যে এটা করে তারা কী করবে।’
গাজায় স্থিতিশীলতা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে (আইএসএফ) বাংলাদেশের যোগ দেওয়ার পরিকল্পনার কথা শোনা যাচ্ছে। এর আগে গেল ১০ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে বাংলাদেশের আগ্রহের কথা নীতিগতভাবে ব্যক্ত করেছেন। ওয়াশিংটন ডিসিতে মার্কিন রাজনৈতিকবিষয়ক আন্ডার-সেক্রেটারি অব স্টেট অ্যালিসন হুকার এবং স্টেট ডিপার্টমেন্টের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে এক বৈঠকে তিনি এই প্রস্তাব দেন। জবাবে আন্ডার-সেক্রেটারি হুকার বলেন, এই গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের সঙ্গে মিলে কাজ করতে ইচ্ছুক যুক্তরাষ্ট্র।
গত বছরের নভেম্বরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় ইসরায়েলের যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ২০ দফা পরিকল্পনায় সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব পাস করে। এই পরিকল্পনার ধারাগুলোর মধ্যে একটি ছিল গাজায় যুদ্ধবিরতি চুক্তির নিরাপত্তা ও তত্ত্বাবধানের জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গঠন। হুকার বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের জন্য তার দৃঢ় সমর্থন অব্যাহত রেখেছে এবং ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে।
বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতি ও ব্যবস্থা সম্পর্কে হুকারকে অবহিত করেন এবং নির্বাচনসহ অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৮ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৮ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৯ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৯ ঘণ্টা আগে