স্ট্রিম সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাধার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, এ সময় ক্যামেরা ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের পোলিং এজেন্টদের বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ইংরেজি এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগসহ কয়েকটি ভোটকেন্দ্রে এসব ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ছাত্রদলের পোলিং এজেন্টরা প্রকাশ্যে ভোট চাইছিলেন বলে জানা গেছে। এ সময় সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে তাঁদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়।
ভুক্তভোগী সাংবাদিক কামারুজ্জামান কায়েস বলেন, “কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশের অনুমতি আছে। এ তথ্য জানার পর প্রিজাইডিং অফিসারের বক্তব্য নিতে গেলে ছাত্রদলের পোলিং এজেন্টরা আমার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং আমাকে বাধা দেন।”

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে