স্ট্রিম প্রতিবেদক

ঢাকা উত্তর, দক্ষিণসহ ছয়টি সিটি করপোরেশনে সরকারের নিয়োগ দেওয়া পূর্ণকালীন প্রশাসকদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। বুধবার (৪ মার্চ) সুপ্রিম কোর্টের ৬ আইনজীবী রিটটি করেন।
এতে প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিতের পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে এসব সিটি করপোরেশনে মেয়র নির্বাচনের নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের জারি করা প্রশাসক নিয়োগের সিদ্ধান্তকে কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না; সে বিষয়ে বিবাদীদের প্রতি কারণ দর্শানোর রুল জারির আরজি জানানো হয়েছে। একসঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই স্মারকের কার্যক্রম ও নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের দায়িত্ব পালনের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ (স্টে) চাওয়া হয়েছে।
আবেদনে আইন অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের পাশাপাশি একটি বিকল্প প্রস্তাব রাখা হয়েছে। এতে বলা হয়- নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে এই সিটি করপোরেশনগুলোর নিয়মিত কার্যক্রম যেন সংশ্লিষ্ট জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে পরিচালিত হয়; সে বিষয়ে স্থানীয় সরকার বিভাগের প্রতি নির্দেশনা দেওয়া হোক।
এর আগে ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে ছয় সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। প্রশাসকরা হলেন- ঢাকা দক্ষিণে আব্দুস সালাম, ঢাকা উত্তরে শফিকুল ইসলাম খান, খুলনায় নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে সাখাওয়াত হোসেন খান ও গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।
ওই প্রজ্ঞাপনের বিরুদ্ধে হাইকোর্টে রিটটি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম কিবরিয়া, জিল্লুর রহমান, আবু দাউদ নিজামী, ইসমাইল হোসেন, আল মুত্তাকী বিল্লাহ ও সাইফুল্লাহ খালেদ।
এতে স্থানীয় সরকার বিভাগের সচিব, প্রধান নির্বাচন কমিশনার এবং ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) বিবাদী করা হয়েছে।
এ বিষয়ে আবেদনকারী আইনজীবী গোলাম কিবরিয়া গণমাধ্যমকে বলেন, আবেদনের শুনানি কবে হবে সেটি এখনও নিশ্চিত নয়। তবে আগামী রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে এর শুনানি হতে পারে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৫ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৬ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৬ ঘণ্টা আগে