স্ট্রিম ডেস্ক

আসন্ন নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা জেলার সাভার উপজেলার তেঁতুলঝোড়া কলেজ ভোটকেন্দ্রে ‘ইলেক্টোরাল ম্যানেজমেন্ট এক্সারসাইজ’ শীর্ষক মহড়া শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা এসব কথা বলেন। উপদেষ্টা জানান, এবারের নির্বাচনে বডি ওর্ন ক্যামেরা, সিসিটিভি, ড্রোন এবং ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ ২০২৬’ এর মতো প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে।
জাহাঙ্গীর আলম চৌধুরী আশাবাদ ব্যক্ত করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতা ও প্রযুক্তির সহায়তায় বাংলাদেশে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে। জনগণ বিগত তিনটি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি বলে এবারের নির্বাচনটি হবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও অংশগ্রহণমূলক।
সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের ভোট বর্জনের প্রচার নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের অধিকাংশ নেতা দেশ ছেড়ে পালিয়েছে। বিদেশে বসে দেওয়া এসব নেতিবাচক প্রচারণায় জনগণের কোনো সায় নেই। সাহস থাকলে তাদের দেশে ফিরে এসে আইনের হাতে ধরা দেওয়ার চ্যালেঞ্জ জানান তিনি।
মহড়া চলাকালীন একটি ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থাপনা এবং ভোটদান প্রক্রিয়ার সবগুলো ধাপ প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলমসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণ এবং জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৫ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৬ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৬ ঘণ্টা আগে