স্ট্রিম প্রতিবেদক

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে আসা শুরু হয়েছে। বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছাবে। সোমবার থেকে ভারত প্রান্ত থেকে পাম্পিং শুরু হয়েছে, যা আগামীকাল বুধবারের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগের উপ-ব্যবস্থাপক শ্যামল পাল ঢাকা স্ট্রিমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আসামের নুমালিগড় রিফাইনারি থেকে এই জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। গতকাল (সোমবার) থেকে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। মোট ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসবে। আশা করছি আগামীকালের মধ্যে সরবরাহ সম্পন্ন হবে।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। গত রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আগামী চার মাসে অতিরিক্ত আরও ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের একটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। সরকারের এই উচ্চপর্যায়ের তৎপরতার অংশ হিসেবেই ৫ হাজার টনের এই প্রথম চালানটি দেশে আসছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে