বাসস

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুর্বৃত্তের গুলিতে জামাল উদ্দিন নামের এক জামায়াতকর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় নাসির উদ্দিন নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। নাসিরও জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।
শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত হঠাৎ জামাল ও নাসিরের ওপর গুলিবর্ষণ শুরু করে। এতে ঘটনাস্থলেই জামাল উদ্দিনের মৃত্যু হয়। গুলিবিদ্ধ নাসিরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ফটিকছড়ি থানা-পুলিশের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ছয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। নাসিরকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফটিকছড়ির বাসিন্দা ও নগরের জামায়াত নেতা শহিদুল্লাহ তালুকদার বলেন, সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা জামালের সঙ্গে কথা বলছিলেন। পরে তারা তাঁকে গুলি করে পালিয়ে যান। জামালের সঙ্গে থাকা নাছিরও গুলিবিদ্ধ হয়েছেন। দুজনই জামায়াতের সক্রিয় কর্মী।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন। নাসিরকে চমকে হাসপাতালে পাঠানো হয়।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে