স্ট্রিম প্রতিবেদক

ঈদযাত্রার অষ্টম দিনে কমলাপুর রেলস্টেশনের চিত্র ছিল আগের কয়েক দিনের তুলনায় অনেকটাই স্বস্তির। বাইরে বৃষ্টি, ভেতরে ঘরমুখো মানুষের চাপ নেই—সঙ্গে প্ল্যাটফর্মে শেষ মুহূর্তে ট্রেন ধরতে আসা যাত্রীদের মুখে ভিন্ন ভিন্ন গল্প। কেউ ব্যবসার কাজ সেরে, কেউ পরিবারের টানে, কেউ আবার ছুটি দেরিতে পাওয়ায় একেবারে শেষ দিকে ঢাকা ছাড়ছেন।
আজ শুক্রবার (২০ মার্চ) কমলাপুরে গিয়ে এমনটাই দেখা যায়। গত বুধবারের সান্তাহারের ট্রেন দুর্ঘটনার জেরে কিছুটা শঙ্কা থাকলেও আজ সেই কমলাপুরে বেশ স্বস্তির দৃশ্যই চোখে পড়ে।
এর আগে, গত বুধবার বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় উত্তরাঞ্চলের রেল চলাচলে এবার সাময়িক বিঘ্ন তৈরি হয়েছিল। তবে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সংস্কার করা লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়।
কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায়, আগের দুই দিনের তুলনায় যাত্রীচাপ কম। গেটে প্রবেশ, প্ল্যাটফর্মে ওঠা কিংবা ট্রেনের অপেক্ষা, সব জায়গাতেই চাপ ছিল তুলনামূলক কম। যাত্রীরাও স্বস্তির কথাই জানিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জগামী যাত্রী মোহাম্মদ হাবিবুল্লাহ জানান, তিনি জয়ন্তিকা এক্সপ্রেসে যাবেন। আগের দিনের চাপ এড়াতেই শেষ দিনে রওনা হয়েছেন।
তিনি জানান, ব্যবসার চাপ ছিল, স্টাফদের বিদায় করা, পাওনা-দেনার কাজ শেষ করা এবং কিছুটা বিশ্রামের পর আজ রওনা হয়েছেন। এছাড়া, আগের দুইদিন অনেক চাপ ছিল, তাই তিনি তখন যাননি। আজ যাত্রীর চাপ কম দেখছেন। ট্রেনওে সময়মতো আসছে এবং আজকের যাত্রা স্বস্তিতেই হবে বলে তার ধারণা।
হাবিবুল্লাহ আরও জানান, তাঁর স্ত্রী ও এক সন্তান আগে চলে গেলেও তিনি কাজের কারণে আজ যাচ্ছেন। একদিন আগে বা পরে ফিরলে তাঁর তেমন সমস্যা হয় না। আশুগঞ্জ পর্যন্ত জয়ন্তিকা এক্সপ্রেসে যেতে সর্বোচ্চ দুই ঘণ্টা লাগবে তাঁর।
আরেক যাত্রী মো. কামরুল হাসান জানান, ১৭ তারিখে ছুটি ঘোষণার কারণে অনেকেই আগেই চলে গেছেন। ফলে আজ চাপ কম। পুরো ট্রেনই প্রায় ফাঁকা। অনলাইনে টিকিট কাটার সময় তিনি দেখেছেন, ঢাকা থেকে সিলেট পর্যন্ত প্রায় ২০০ থেকে ২৫০টি আসন ফাঁকা ছিল।
কেন শেষ মুহূর্তে যাচ্ছেন, এমন প্রশ্নে তিনি জানান, তাঁর স্ত্রী শ্বশুরবাড়িতে ঈদ করছেন, আর তিনি নিজের বাড়িতে ঈদ করবেন। এর আগে শ্বশুরবাড়ি ঘুরে এখন বাড়ির পথে রওনা হয়েছেন।
খুলনাগামী যাত্রী বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী মো. সোহেল মিয়া জানান, ছুটি ও কাজের চাপের কারণে তিনি একদম শেষ দিকে রওনা হয়েছেন। আগে বের হতে পারেননি। তবে আজ স্টেশনে এসে বড় ধরনের ভিড় দেখেননি। শেষ দিনে যাত্রীচাপ কম থাকায় যাত্রাটা তুলনামূলক স্বস্তিতে হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রী রুবিনা আক্তার জানান, আগের দুই দিনের তুলনায় আজ স্টেশনে ভিড় কম থাকায় তিনি স্বস্তি বোধ করছেন।
তিনি বলেন, ‘গেটে খুব বেশি চাপ না থাকায় ভেতরে ঢুকতেও সমস্যা হয়নি। অনলাইনে টিকিট কেটেছি। শেষ দিনে যাত্রা করায় ঝামেলা একবারেই কম হয়েছে।’
শেষ দিনের কমলাপুরে সবচেয়ে চোখে পড়েছে চাপ কমে যাওয়ার পরের বদলে যাওয়া পরিবেশ। শেষ সময়ে বাড়ির পথে রওনা হওয়া যাত্রীদের মুখে ছিল তাড়া, তবে ছিল না আগের মতো ভোগান্তির ছাপ। ঈদের আগে তাই আজ কমলাপুরের ছবিতে ভিড়ের চেয়ে বেশি ধরা পড়েছে স্বস্তি।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে