স্ট্রিম প্রতিবেদক

ফলাফলসহ গণভোটের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ।
রিটে গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত গণভোটের ফলাফল কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারির আবেদন করা হয়েছে।
রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), মন্ত্রিপরিষদ সচিব এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।
পরে রিটকারী আইনজীবী তৌহিদ সাংবাদিকদের বলেন, ১২ ফেব্রুয়ারির গণভোট ও ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফলাফল কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না, তার বিষয়ে রুল চেয়েছি। আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চে রিটের ওপর শুনানি হতে পারে।
মঙ্গলবার বিএনপির নবনির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও গণভোটের রায়ের আলোকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ‘সংবিধান সংস্কার পরিষদের সদস্য’– এর শপথ নেননি। যদিও সংসদ সদস্যের পাশাপাশি এই শপথ নিয়েছেন জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
বিএনপির সংসদ সদস্যদের এমন অবস্থানের পরই গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট হলো। গত ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। গণভোটে রাষ্ট্রকাঠামো পরিবর্তনের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। পরদিন ১৩ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে গণভোটের ফলাফল ঘোষণা করেন ইসির সচিব আখতার আহমেদ।
গণভোটে মোট প্রদত্ত ভোটের হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ। এর মধ্যে পরিবর্তনের পক্ষে বা ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। বিপরীতে পরিবর্তনের বিপক্ষে ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন ভোটার। রিটে এই পুরো প্রক্রিয়ার আইনি ভিত্তি ও ফলাফল নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৬ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৭ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৭ ঘণ্টা আগে