স্ট্রিম সংবাদদাতা

ময়মনসিংহে রেলপথ অবরোধ করে ‘কৃষি ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা। এসময় তাঁরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেডের পদ উন্মুক্ত করাসহ ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’-এর তিন দফা দাবি জানান।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কৃষি অনুষদের শিক্ষার্থীরা। পরে দুর্ভোগে পড়া যাত্রী ও রোগীদের অনুরোধে এক ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে দেন তাঁরা। তবে রেললাইনে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যান।
এরপর আবার দুপুর ১টার দিকে নেত্রকোনাগামী ‘মহুয়া কমিউটার ট্রেন’ আটকে দেন শিক্ষার্থীরা। এসময় দাবি আদায়ের লক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। পরে আগামী মঙ্গলবার কৃষি উপদেষ্টার সঙ্গে বৈঠক আয়োজনের আশ্বাসে পৌনে ৪টায় অবরোধ তুলে নিলে চার ঘণ্টা পর রেলযোগাযোগ স্বাভাবিক হয়।
১. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের ১০ম গ্রেডের পদ (উপ-সহকারী কৃষি কর্মকর্তা বা উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা কিংবা এর সমমান) কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে।
২. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে ৯ম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না।
৩. কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি না থাকলে নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করা যাবে না— এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে