স্ট্রিম প্রতিবেদক

অমর একুশে বইমেলা শুরু হলেও প্রাঙ্গণে এখনও অনেক স্টলের প্রস্তুতি সম্পন্ন হয়নি। শেষ মুহূর্তের ব্যস্ততায় মেলা প্রাঙ্গণে এখন মূলত রঙের কাজই বেশি চলছে, যদিও স্টলগুলোতে বই আনা হয়ে গেছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, বিশ্বসাহিত্য কেন্দ্র ও ইউপিএলের মতো বড় বড় প্রকাশনা সংস্থার কাজও এখনও শেষ হয়নি। দেরির কারণ জানতে চাইলে সেখানে কর্মরত শ্রমিকরা জানান, কাজ দেরিতে শুরু হওয়ার কারণেই এই অবস্থা। তবে আজকেই সব শেষ হবে বলে জানিয়েছেন তারা।
পাপড়ি প্রকাশনীর কর্মী মো. শাহাদাত জানান, তারা আজই (বৃহস্পতিবার) কাজ শুরু করেছেন। গতকাল শুরু করলে কাজ হয়ে যেতো— এমনটা জানিয়ে তিনি বলেন, প্রকাশক যেভাবে বলছেন, সেইভাবে করছি।
শিকর প্রকাশনীর কাজও শেষ হয়নি। সেখানে কর্মরত রঙমিস্ত্রি জানিয়েছেন, আজকেই কাজ সম্পন্ন হয়ে যাবে। অন্যদিকে প্রকাশনা সংস্থা ‘লেখালেখি’-তেও একই চিত্র দেখা গেছে। তাদের কাজ শেষ হয়নি, সেখানেও রঙের কাজ করছেন রঙমিস্ত্রিরা। অর্জন প্রকাশনের প্রকাশক আবু হাশেম বলেন, ‘গতকাল কাজ শুরু করেছি, আজকেই শেষ হবে।’
এদিকে বাবুই প্রকাশনের স্টলের কেবল ফ্রেমই দাঁড় করানো হয়েছে। অন্যান্য অনেক কাজ এখনও বাকি থাকলেও কর্মীদের ভাষ্য, আজ রাতের মধ্যেই সব শেষ হয়ে যাবে।
অন্যদিকে, অয়ন প্রকাশনে দেখা গেছে ভিন্ন চিত্র। তারা শুরুতে প্যাভিলিয়নের কাজ শেষ করেছিল। কিন্তু এখন সেই প্যাভিলিয়ন ভেঙে নতুন করে স্টলের কাজ চলছে। সেখানে কর্মরত কর্মী কাউছার মিয়া বলেন, কাজ আজকেও শেষ হবে না, কালকে হয়তো হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা দুইটায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করেছেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে