স্ট্রিম প্রতিবেদক

আহত 'জুলাই যোদ্ধা'দের চিকিৎসা বঞ্চিত হওয়া, পরিবারের সদস্যদের আইনি সুরক্ষার অভাব এবং ১৭ অক্টোবরের ঘটনায় দায়েরকৃত মামলা প্রত্যাহারের মতো বিষয়গুলো নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছেন জুলাই যোদ্ধাদের প্রতিনিধিরা। বৈঠকে জুলাই যোদ্ধারা ১৭ অক্টোবরের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন ও তাঁদের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলা প্রত্যাহারে কমিশনের সহায়তা চেয়েছেন।
আজ সোমবার (২০ অক্টোবর) জাতীয় সংসদের এলডি হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঐকমত্য কমিশন এসব তথ্য জানিয়েছে।
বৈঠকে জুলাই যোদ্ধাদের প্রতিনিধিরা কমিশনকে জানান, স্বাস্থ্য কার্ড থাকা সত্ত্বেও কোরবানির ঈদের পর থেকে তাঁদের অনেকেই বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে দেশের সব হাসপাতালে একটি লিখিত নির্দেশনা পাঠানোর জন্য তাঁরা কমিশনের মাধ্যমে দাবি জানান।
এছাড়া, জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যদের আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং প্রত্যেক যোদ্ধাকে একটি নির্দিষ্ট পরিচয়পত্র (আইডি কার্ড) দেওয়ার বিষয়েও তাঁরা গুরুত্বারোপ করেন।
বৈঠকে ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের দিনের প্রসঙ্গ তুলে ধরে জুলাই যোদ্ধারা বলেন, ঘটনাটি তাঁদের জন্য সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ছিল। তাঁরা কোনো বিশৃঙ্খলা বা সহিংসতা ঘটাতে সেখানে যাননি, বরং ন্যায্য দাবিগুলো তুলে ধরার জন্যই উপস্থিত হয়েছিলেন। তবে সেই সময় কিছু বহিরাগত ব্যক্তি সেখানে অনুপ্রবেশ করে মারামারি ও ভাঙচুরে জড়িত হয়। যাদের মধ্যে ২০ থেকে ২৫ জনের পরিচয় তাঁরা চিহ্নিত করেছেন বলে জানান।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়, জুলাই যোদ্ধাদের উত্থাপিত সব দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হবে। একই সঙ্গে তাঁদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সহায়তা করা হবে বলেও আশ্বস্ত করা হয়।
বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
জুলাই যোদ্ধাদের ১৩ সদস্যের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সোহাগ মাহমুদ, কামরুল হাসান, আল-আমিন, মুস্তাঈন বিল্লাহ হাবিবী, হাসিবুল হাসান জিসান, মারুফা মায়া, আহাদুল ইসলাম, মাজেদুল হক শান্ত, সাগর উদ্দিন, দুলাল খান, নাহিদুজ্জামান, ইমরান খান এবং নুসরাত জাহান।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে