স্ট্রিম প্রতিবেদক

দেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগে সরকারের বিবেচনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শুধু ইসলামিক শিক্ষা নয়, সব ধর্মের অনুভূতিকে প্রাধান্য দিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী এসব জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশমাতা বেগম খালেদা জিয়ার সময়ে প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। একই বিষয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রীও বেশি গুরুত্ব দিয়েছেন। প্রাথমিক শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়ে ব্যাপক পরিবর্তনের জন্য ১৮০ দিনের প্রোগ্রাম অন্তর্ভুক্ত করার নির্দেশনা আমরা পেয়েছি।’
শিগগিরই ৯ হাজার ধর্মীয় শিক্ষক, অর্থাৎ ইসলামী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
এহছানুল হক মিলন বলেন, নৈতিক শিক্ষা বা ধর্মীয় অনুভূতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যা অবলুপ্ত হয়ে গেছে। সেজন্য সমাজে দিন দিন অন্যায় বেড়েই যাচ্ছে।
বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে