স্ট্রিম ডেস্ক

সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গঠিত বেতন কমিশনের কাজ দ্রুত এগিয়ে চলছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত সংগ্রহ শেষে এখন সেগুলো যাচাই-বাছাই ও পর্যালোচনা করা হচ্ছে। কমিশন আশা করছে, নির্ধারিত সময়ের মধ্যেই তারা সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দিতে পারবে।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো একে বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।
বিবরণীতে বলা হয়েছে, অনলাইনে চারটি পৃথক প্রশ্নমালার মাধ্যমে সর্বসাধারণের কাছ থেকে পাওয়া মতামত ও সুপারিশগুলো বর্তমানে যাচাই-বাছাই ও পর্যালোচনা করা হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন অ্যাসোসিয়েশন ও সমিতি কমিশনের সঙ্গে সরাসরি বৈঠক করে তাদের সুপারিশ তুলে ধরেছে। প্রাপ্ত সব সুপারিশ ও মতামত কমিশন পরীক্ষা-নিরীক্ষা করছে।
কমিশন আশা করছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যেই একটি ন্যায়সঙ্গত ও কার্যকরী নতুন বেতনকাঠামোর সুপারিশসংবলিত প্রতিবেদন সরকারের কাছে পেশ করা সম্ভব হবে।
উল্লেখ্য, নতুন বেতন কাঠামোয় অন্তর্ভুক্ত করার মতো বিষয়গুলো জানতে গত ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানের কর্মী এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন বা সমিতি—এই চার শ্রেণিতে অনলাইনে মতামত গ্রহণ করে বেতন কমিশন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে