স্ট্রিম সংবাদদাতা

রাজধানীর মিরপুর-২ নম্বরে বাণিজ্যিক ভবন এলএ প্লাজায় অগ্নিকাণ্ডে বিমানবাহিনীর দুই সদস্য মারা গেছেন। সোমবার (৯ মার্চ) দুপুরে ভয়াবহ এই অগ্নিকাণ্ড ঘটে।
মৃতরা হলেন– নীলফামারীর সৈয়দপুরের আয়েশা সিদ্দিকা অনন্যা ও মুন্সীগঞ্জের সিরাজদিখানের শেখ রাকিবুজ্জামান। দুজনই সৈনিক পদে কর্মরত।
মঙ্গলবার (১০ মার্চ) সরেজমিন অনন্যার গ্রামের বাড়ি সৈয়দপুরের বিমানবন্দর পূর্বপাড়ায় প্রতিবেশীদের ভিড় দেখা দেয়। তারা অনন্যার স্বজনকে সান্ত্বনা দিচ্ছেন।
আব্দুল হান্নানের বড় মেয়ে অনন্যা চার বছর আগে বিমানবাহিনীতে সৈনিক পদে যোগ দেন। সোমবার দুপুরে তিনি মিরপুরের ওই ভবনে শপিংয়ে যান। বেলা ২টার দিকে ভবনে আগুন লাগলে অনেকে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ২৪ জনকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অনন্যা ও রাকিবুজ্জামান।
অনন্যার চাচা আবুল কালাম আজাদ বলেন, অনন্যা চাকরি পাওয়ার পর তাঁদের পরিবারে কিছুটা স্বচ্ছলতা ফেরে। তাঁর মৃত্যু আমরা কেউ মেনে নিতে পারছি না।
অনন্যার ফুফু ফরিদা পারভীন বুলবুলি বলেন, আমি নিজের সন্তানের মতো অনন্যাকে ভালোবাসি। সে এভাবে হারিয়ে গেল, আমরা কীভাবে সহ্য করব। আমার ভাই-ভাবি নিঃস্ব হয়ে গেল।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকলিমা বলেন, অনন্যার পরিবারের খোঁজখবর নিয়ে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে