স্ট্রিম প্রতিবেদক

চলতি বছরও সরকারি ব্যয়ে কাউকে হজে পাঠানো হবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা এ তথ্য জানান।
ধর্ম উপদেষ্টা বলেন, গত দেড় বছর স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে হজ ব্যবস্থাপনায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হয়েছে।
ধর্ম উপদেষ্টা জানান, গত বছর সরকারি হজযাত্রীদের খরচের পর থেকে যাওয়া ৮ কোটি ২৮ লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে। এ ছাড়া ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত সৌদি আরবে পড়ে থাকা হজ এজেন্সির প্রায় ৩৮ কোটি টাকা উদ্ধার করে সংশ্লিষ্টদের ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, গত বছরের মতো এবারও হজে চিকিৎসক ব্যতীত মন্ত্রণালয়ের বাইরের কাউকে টিমে রাখা হয়নি এবং সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না।
বিমানভাড়া কমানোর বিষয়ে উপদেষ্টা বলেন, গত দুই বছরে বিমানভাড়া পর্যায়ক্রমে ৪০ হাজার টাকা কমানো হয়েছে। ২০২৪ সালে যেখানে ভাড়া ছিল ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা, ২০২৬ সালে তা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকায়। এ বছর সাশ্রয়ী প্যাকেজসহ মোট তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যার মধ্যে সর্বনিম্ন প্যাকেজ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকার।
আ ফ ম খালিদ বলেন, হাজিদের সুবিধার কথা মাথায় রেখে ‘লাব্বাইক’ অ্যাপ ও হজ প্রি-পেইড কার্ড চালুর পাশাপাশি প্যাকেজ-৩ এর হাজিদের আবাসন হারাম শরিফ থেকে মাত্র দেড় কিলোমিটারের মধ্যে আনা হয়েছে। এ ছাড়া নেগোসিয়েশনের মাধ্যমে সব হাজিদের জন্য সৌদি আরবে বিনামূল্যের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে। ২০২৬ সালের হজ শেষে প্যাকেজ-১ ও ২ এর হজযাত্রীদের আরও ৩ কোটি টাকা ফেরত দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে