স্ট্রিম প্রতিবেদক

মার্চ মাসে ‘অতিমাত্রায় ছুটি’ থাকায় জ্বালানি তেলের ‘কন্টিনিউয়াস সাপ্লাই’ নেওয়া যায়নি। এ কারণে অনেক পাম্প তেলশূন্য হয়েছে বলে জানিয়েছে পাম্প মালিক সমিতি।
শুক্রবার (২৭ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল এ কথা জানান।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানির বিশ্ববাজারে অস্থিরতা বিরাজ করছে। বাংলাদেশের বিভিন্ন ফিলিং স্টেশনে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল মিলছে না। তেলের জন্য দীর্ঘ সারি দেখা যাচ্ছে এবং ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে ক্রেতাদের। কিছু ফিলিং স্টেশন বন্ধও পাওয়া যাচ্ছে।
এমন পরিস্থিতিতে পেট্রোল পাম্পমালিকদের পক্ষ থেকে শুক্রবার দেওয়া ভিডিওবার্তায় সাজ্জাদুল করিম কাবুল বলেন, ‘একটা সমস্যা হয়েছে মার্চ মাসে অতিমাত্রায় ছুটি থাকার কারণে। আমরা কন্টিনিউয়াস সাপ্লাই নিতে পারিনি।’
তিনি বলেন, যার ফলে অনেক পাম্প অনেক জায়গায় হয়তো তেলশূন্য হয়েছে। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। শনিবার থেকে সবকিছু স্বাভাবিক হবে বলে আমি আশাবাদী।
সবাইকে সংযত হয়ে তেল কেনার আহ্বান জানিয়ে সাজ্জাদুল করিম কাবুল আরও বলেন, ‘আমরা ডিপো থেকে যতটুকু তেল ভাগ করে যা পাচ্ছি, তা সরবরাহ করছি। প্রয়োজনের অতিরিক্ত তেল কেউ কিনবেন না। আর পেট্রোল পাম্পে অযথা হুমড়ি খেয়ে পড়বেন না। এখন সরকার বাধ্য হয়ে একটা কঠিন সিদ্ধান্তে গেলে সেটা কারো জন্যই মঙ্গলজনক নয়।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৫ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৬ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৬ ঘণ্টা আগে