স্ট্রিম প্রতিবেদক

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। গুলশান অ্যাভেনিউয়ে নিজের ১৯৬ নম্বর বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী স্ট্রিমকে এ তথ্য জানান। প্রেস সচিব বলেন, তারেক রহমান দেশে ফেরার পর গুলশানের বাসায় উঠেছেন। এখানেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করছেন। যেকারণে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন যমুনায় উঠছেন না।
এর আগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছিল, সংস্কার কাজ শেষ হলে যমুনায় উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে যমুনাকে সেভাবে সংস্কারও করে মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় অনুষ্ঠান যমুনাতে হবে। এরই মধ্যে কূটনীতিক ও আলেম-ওলামাদের সম্মানে প্রধানমন্ত্রীর দেওয়া দুটি ইফতার অনুষ্ঠান যমুনাতে হয়েছে। ঈদের দিন সকালে কূটনীতিক, শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়ও এখানেই হবে।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এরপর থেকে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনাতে ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ১৮ ফেব্রুয়ারি যমুনা ছাড়েন ড. ইউনূস।
এর আগে ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান এবং ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমান তাঁদের দায়িত্বের দিনগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনাতে ছিলেন।
২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদও এ ভবনে থেকেছেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে