স্ট্রিম সংবাদদাতা

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারের জেরে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফন্টের (ইউপিডিএফ, গণতান্ত্রিক) নেতা নীতিদত্ত চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সূতকর্মা পাড়ায় তাকে লক্ষ্য করে গুলি করা হয়। পরে নীতিদত্তকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জয়া ত্রিপুরা তাকে মৃত ঘোষণা করেন।
ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা (চার্মিং) তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পরে বিস্তারিত জানাবেন বলেছেন।
পানছড়ি থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, লাশ সদর হাসপাতালেই রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনের কাছে হস্তান্তর করা হবে। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পানছড়িতে আধিপত্য বিস্তার নিয়ে ইউপিডিএফ প্রসীত, ইউপিডিএফ গণতান্ত্রিক ও জনসংহতি সমিতি সন্তু লারমা গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে