স্ট্রিম প্রতিবেদক

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র, নেপাল ও ভুটানের কূটনীতিকরা। শনিবার বিকেল ৪টা থেকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এসব বৈঠক হয়।
বিএনপি জানিয়েছে, বিকেল ৪টায় দলের চেয়ারম্যানের কার্যালয়ে আসেন ঢাকায় নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। তারেক রহমানের তাঁর সঙ্গে বৈঠকের পরপরই বিকেল ৪টা ৫৫ মিনিটে পৌঁছান ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি। এরপর সন্ধ্যা ৬টার দিকে সাক্ষাৎ করতে যান ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
এসব বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কমিটির সদস্য হুমায়ূন কবির, ড. মাহদী আমিন ও দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রাশেদুল হক।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কমিটির সদস্য হুমায়ূন কবির বলেন, বৈঠকে বাংলাদেশের সঙ্গে দেশ তিনটির সম্পর্ক উন্নয়ন বিষয়ে আলোচনা হয়েছে। কূটনীতিকেরা তাঁদের মতামত জানিয়েছেন। বাংলাদেশের সঙ্গে কীভাবে কাজ করতে চায় সে বিষয়েও আলাপ হয়েছে।

তারেক রহমানকে নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ রয়েছে উল্লেখ করে হুমায়ূন কবির বলেন, তারেক রহমানকে ঘিরে আন্তর্জাতিক মহলে একটা আগ্রহ আছে। বিশেষ করে ২৫ ডিসেম্বর তাঁর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের পর এটি বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশের কূটনীতিকরা তাঁর সঙ্গে বৈঠক করছেন। দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই এই আলোচনাগুলো হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে এসব কূটনীতিকের ভাবনার বিষয়ে তিনি বলেন, ‘তাঁরা মনে করেন, নির্বাচনের পরিবেশ ভালো। ইতোমধ্যেই ইইউ থেকে যে পর্যবেক্ষক দল এসেছে, তারাও সন্তুষ্টি প্রকাশ করে বলেছে, একটা ভালো পরিবেশ এখানে আছে। একটা আন্তরিকতাপূর্ণ পরিবেশ রয়েছে এবং জনগণ ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন। তো সেই হিসাবে আজকেও যারা এসেছেন তারাও তেমনটাই মনে করছেন।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৬ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৬ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৭ ঘণ্টা আগে