স্ট্রিম ডেস্ক

গত বছরের ডিসেম্বর মাসে বাংলাদেশে বা বাংলাদেশ নিয়ে যেসব ‘অনুসন্ধানী’ বা ‘গভীরতাধর্মী’ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য চারটি প্রতিবেদন তুলে ধরেছে গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক (জিআইজেএন)। আলোচিত খবরের এ তালিকায় স্থান পেয়েছে প্রথম আলো, ঢাকা স্ট্রিম, ডয়েচেভেলে ও ঢাকা পোস্টে প্রকাশিত চারটি প্রতিবেদন।
গত ১২ জানুয়ারি প্রকাশিত এক বুলেটিনে ডিসেম্বর মাসের আলোচিত খবরের পাশাপাশি ২০২৫ সালের সেরা আটটি অনুসন্ধানী সংবাদ, নির্বাচন অনুসন্ধান গাইড, ২০২৫ সালের সেরা অনুসন্ধানী টুল প্রভৃতিও তুলে ধরা হয়েছে।
ডিসেম্বর মাসের আলোচিত খবরের তালিকায় দ্বিতীয় প্রতিবেদনটিতে উঠে এসেছে বাংলাদেশে বসে কথিত ‘আমেরিকান’ বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক পিএইচডি নেওয়ার কথা। ‘টাকায় মিলছে পিএইচডি’ শীর্ষক দুই পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্বটি গত ১৮ ডিসেম্বর ঢাকা স্ট্রিমে প্রকাশ হয়। প্রতিবেদনটির শিরোনাম ছিল ‘সচিব থেকে শিক্ষক-চিকিৎসক, ভুয়া পিএইচডির ধারক’।
খবরে ঢাকার একটি শপিংমলে অবস্থিত প্রতিষ্ঠান থেকে অন্তত ৩৬ জনের সম্মানসূচক পিএইচডি নেওয়ার এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এ তালিকায় আছেন সচিব, শিক্ষক, চিকিৎসক, ধর্মীয় বক্তা।
এছাড়াও প্রথম আলোর ‘শিশুর ভুয়া জন্ম-মৃত্যু নিবন্ধন’, ডয়েচেভেলের ‘আদিবাসী মুন্ডা জনগোষ্ঠীর পুজো অর্চনার সংকট’ এবং ঢাকা পোস্টে প্রকাশিত ‘অচল ক্রীড়া বিজ্ঞানের কোটি টাকার যন্ত্রপাতি’ সম্পর্কিত তিনটি প্রতিবেদনও স্থান পেয়েছে আলোচিত খবরের তালিকায়।
বুলেটিনে চলতি মাসের অনুসন্ধান নিয়ে তথ্য চেয়েছে জিআইজেএন। এতে বলা হয়েছে, ‘আপনার কাছে চলতি মাসের যে অনুসন্ধানটি ভালো লেগেছে, তা জানাতে পারেন ফেসবুক বা টুইটারে। আমরা পরবর্তী বুলেটিনে তা তুলে ধরার চেষ্টা করব।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৫ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৬ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৬ ঘণ্টা আগে