স্ট্রিম প্রতিবেদক

দেশের বাজারে বেড়েছে ভোজ্যতেলের দাম; লিটারে বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা, খোলা ৮ টাকা এবং প্রতি লিটার পাম তেলের দাম ১৩ টাকা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। আগামীকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে তা কার্যকর করা হবে বলে তারা জানিয়েছেন। যদিও বাণিজ্য মন্ত্রণালয় থেকে সয়াবিন তেলের এই বাড়তি দামের অনুমোদন দেওয়া হয়নি বলে জানানো হয়েছে।
আজ সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই মূল্যবৃদ্ধির কথা জানায়, যা মঙ্গলবার থেকে কার্যকর হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ নতুন মূল্য সমন্বয় করা হয়েছে, যা অনতিবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে ব্যবসায়ী সংগঠনটি।
নতুন দাম অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে ৮ টাকা বাড়িয়ে ১৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া বাজারে পাঁচ লিটারের প্রতি বোতল সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৪৫ টাকা এবং প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৩ টাকা। এ বছর এপ্রিলে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়। অন্যদিকে, খোলা সয়াবিন তেল প্রতি লিটারে ১২ টাকা বাড়িয়ে ১৬৯ টাকা নির্ধারণ করা হয়।
এ ছাড়া বাজারে পাঁচ লিটারের প্রতি বোতল সয়াবিন তেল ৯২২ টাকা ও প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয় ১৬৯ টাকা। সর্বশেষ ১২ আগস্ট সয়াবিন তেলের দাম অপরিবর্তিত রেখে প্রতি লিটারে খোলা পাম তেলের দাম ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছিল।
এদিকে, ব্যবসায়ীদের দাম বাড়ানোর প্রস্তাবে উপদেষ্টা সম্মতি দেননি বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন।
তিনি বলেন, ‘তাঁরা দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। এটা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। কিন্তু উপদেষ্টা এখনো সম্মতি দেননি। আর উপদেষ্টা সম্মতি না দিলে সেটা কার্যকর হয় না।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে