স্ট্রিম প্রতিবেদক

শহীদ বুদ্ধিজীবী দিবসে শোককে শক্তিতে রূপান্তর করে জ্ঞানের আলোয় আলোকিত হতে বাংলা একাডেমী প্রাঙ্গণে ভিড় জমিয়েছেন বইপ্রেমীরা। চলমান বিজয় বইমেলার পঞ্চম দিন ছিল অন্য যেকোনো দিনের চেয়ে আলাদা। ছুটির দিন ও বিশেষ দিবস হওয়ায় শনিবার (১৪ ডিসেম্বর) মেলা প্রাঙ্গণ ছিল কানায় কানায় পূর্ণ। এদিন মেলায় আসা পাঠকদের মূল আগ্রহ ছিল মুক্তিযুদ্ধ ও শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে লেখা বইয়ের প্রতি।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মেলায় আসা পাঠকদের মধ্যে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার প্রবল আগ্রহ দেখা গেছে। দর্শনার্থীরা সবচেয়ে বেশি খোঁজ করেছেন শহীদ বুদ্ধিজীবীদের জীবনী, তাঁদের অবদান এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাসভিত্তিক বইগুলো। বিভিন্ন স্টলের প্রকাশকরা জানিয়েছেন, মেলার আগের চার দিনের তুলনায় আজ পাঠক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যার ইতিবাচক প্রভাব পড়েছে বই বিক্রিতেও।
এবারের বিজয় বইমেলার প্রচারণায় প্রযুক্তির ব্যবহার নতুন মাত্রা যোগ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বইমেলার আমেজ ছড়িয়ে দিতে তৈরি করা হয়েছে একটি ‘ডিজিটাল ফটোফ্রেম জেনারেটর’। পাঠকরা নির্দিষ্ট লিঙ্কে (https://pixelsdigital.net/frame/) প্রবেশ করে নিজেদের ছবি দিয়ে বিজয় বইমেলার আকর্ষণীয় কার্ড তৈরি করতে পারছেন, যা পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
দিনের আয়োজন শেষে সন্ধ্যায় মেলা প্রাঙ্গণের নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত দল ‘জলতরঙ্গ’ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কালজয়ী গান পরিবেশন করে। ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে’ গানের সুরে পুরো মেলা প্রাঙ্গণে নেমে আসে পিনপতন নীরবতা, যা দর্শক-শ্রোতাদের একাত্তরের সেই উত্তাল দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যায়।
আয়োজকরা জানিয়েছেন, আগামীকাল সন্ধ্যায় মেলা প্রাঙ্গণ মুখর হবে শিশুদের কলকাকলিতে। অনুষ্ঠানে যন্ত্রসংগীত পরিবেশন করবে ‘সুর নিবেদন সংগীত একাডেমি’–এর শিশু শিল্পীরা এবং দলীয় পরিবেশনায় অংশ নেবে শিশুদের সাংস্কৃতিক সংগঠন ‘বাংলা আমার’। এছাড়া একক সংগীতে নজরুল গীতি ও দেশের গান পরিবেশন করবেন বিশিষ্ট শিল্পী লায়েকা বশীর।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে