স্ট্রিম প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে আসায় প্রায় ৭ ঘণ্টা পর বিমান চলাচাল স্বাভাবিক হয়েছে।
আজ শনিবার (১৮ অক্টোবর) রাতে রাগিব সামাদ সাংবাদিকদের বিষয়টি জানান। তিনি জানান, আজ রাত ৯টা থেকে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।
এদিকে, ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা খাইরুল ইসলাম রনি জানিয়েছেন, আজ রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এর আগে, আজ দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনের ঘটনা ঘটে। আগুনে পুরো বিমানবন্দর এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে বিকেল থেকে শাহজালাল বিমানবন্দর থেকে বিমান ওঠানামা স্থগিত করে দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
ওই সময় বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ শাখার সহকারী পরিচালক কাওছার মাহমুদ বলেন, কার্গো ভিলেজে আগুনের ঘটনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকল ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে চালুর নির্দেশনা দেওয়া হবে। এখন পর্যন্ত কতটি ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে, সে বিষয়ে হিসাব করছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
৪ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার কার্যক্রম দমনে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ ধরনের অপরাধ প্রতিরোধে জনসাধারণকে সম্পৃক্ত করতে আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করা হয়েছে।
২৪ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩ ঘণ্টা আগে