স্ট্রিম প্রতিবেদক

আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থীদের অস্ত্র রাখার বিষয়ে প্রয়োজন হলে নির্বাচনী আচরণবিধিতে সংশোধন আনা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা চাইলে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাবেন এবং যাঁরা পূর্বে অস্ত্র জমা দিয়েছেন, তাঁদের অস্ত্র ফেরত দেওয়া হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নীতিমালাও জারি করা হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের অনুমতি নেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই বলেছেন যে এসব ব্যবস্থা নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষেই গ্রহণ করতে হবে।’ তিনি বলেন, ‘নিরাপত্তার প্রশ্নে আমরা সবাই একমত যে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।’
আখতার আহমেদ আরও বলেন, বর্তমানে এ বিষয়ে আচরণবিধির সঙ্গে সরাসরি কোনো বিরোধ দেখা যাচ্ছে না। তবে সময়ের প্রয়োজনে আচরণবিধির কোথাও সামান্য সংশোধন, সংযোজন বা সমন্বয়ের প্রয়োজন হলে নির্বাচন কমিশন তা করবে।
ভোটের আগে বৈধ অস্ত্র জমা নেওয়ার বিধান প্রসঙ্গে ইসি সচিব বলেন, এটি সময় ও পরিস্থিতিনির্ভর বিষয়। যখন বিষয়টি প্রাসঙ্গিক হবে, তখন সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়ন থেকে ১৭৫ থেকে ২০০ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসতে পারেন বলে জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব।
তিনি বলেন, নির্বাচন কমিশনকে এ বিষয়ে একটি প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। তবে পর্যবেক্ষকদের সুনির্দিষ্ট সংখ্যা, আগমনের সময়সূচি এবং কার্যক্রমের বিস্তারিত পরবর্তী সময়ে জানানো হবে। ত্রিপক্ষীয় চুক্তির আওতায় নির্বাচন কমিশন পর্যবেক্ষক দলকে প্রয়োজনীয় প্রশাসনিক ও লজিস্টিক সহায়তা প্রদান করবে।
এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের বাইরে তুরস্কসহ আরও দু-একটি দেশ ও সংস্থা থেকে নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে প্রস্তাব পাওয়া গেছে বলেও জানান ইসি সচিব। এসব বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে