স্ট্রিম ডেস্ক

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের বহুমাত্রিক ঝূঁকিপূর্ণ সূচক (এমভিআই) সংক্রান্ত স্বাধীন বিশেষজ্ঞ উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. ফাহমিদা খাতুন। তিনি সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক।
আজ বুধবার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, ১৫ সদস্যদের এই বৈশ্বিক প্যানেল বিশেজ্ঞরা থাকবেন। তাঁরা ব্যক্তিগত সক্ষমতায় কাজ করবেন এবং ভবিষ্যতে এমভিআই-এর উন্নয়ন ও প্রয়োগের দিকনির্দেশনায় প্রধান ভূমিকা পালন করবেন। এমভিআইয়ের বৈশ্বিক নীতি প্রক্রিয়াকে সুদৃঢ়, প্রাসঙ্গিক এবং কার্যকর রাখতে এই প্যানেল এমভিআই সচিবালয় এবং জাতিসংঘের পরিসংখ্যান কমিশনের সঙ্গে মিলে কাজ করবে।
উল্লেখ্য, ফাহমিদা খাতুন জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আংকটাড) উৎপাদন সক্ষমতা সূচক (পিসিআই) সংক্রান্ত উচ্চপর্যায়ের উপদেষ্টা পরিষদের সদস্যও। এছাড়া তিনি ব্র্যাকের বোর্ড মেম্বার এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে